News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষিমন্ত্রীর পরিদর্শন নারায়ণ সরকারের তরমুজ ক্ষেতে, বৈচিত্র্যময় ফলনে মুগ্ধ
Image

কৃষিমন্ত্রীর পরিদর্শন নারায়ণ সরকারের তরমুজ ক্ষেতে, বৈচিত্র্যময় ফলনে মুগ্ধ

আগরতলা, ২৯ এপ্রিল : তরমুজ চাষে বৈচিত্র্য ও উদ্ভাবনী চেষ্টায় কৃষক নারায়ণ সরকারের প্রশংসা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার বিকেলে গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার এই অভিজ্ঞ কৃষকের তরমুজ ক্ষেত পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা ড. পি. বি. জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা।

দীর্ঘদিন ধরেই কৃষিকাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নারায়ণ সরকার। সারা বছর মরিচ, পেঁয়াজ, টমেটোসহ বিভিন্ন শাকসবজি চাষের পাশাপাশি তরমুজ চাষেও সমান গুরুত্ব দিয়ে থাকেন তিনি। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জাতের তরমুজ চাষ করে আসছেন এই কৃষক। তাঁর চাষ করা তরমুজগুলির মধ্যে কিছু ভেতরে লাল, কিছু হলুদ, আবার কিছু সবুজ রঙের—যা সাধারণ তরমুজ চাষের চেয়ে একেবারেই ব্যতিক্রমী।

তাঁর এমন উদ্ভাবনী উদ্যোগ ও কঠোর পরিশ্রমের খবর পৌঁছেছে প্রশাসনের কানে। সেই সূত্রেই কৃষিমন্ত্রী সরেজমিনে পরিদর্শনে যান তাঁর ক্ষেতে। কৃষিমন্ত্রী নারায়ণ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন কৃষকেরা আমাদের রাজ্যের সম্পদ। সরকার ভবিষ্যতে এই ধরনের উদ্যোগকে আরও বেশি করে উৎসাহ দেবে।”

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top