News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে ১৪ বছরের স্কুল ছাত্রের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
Image

কল্যাণপুরে ১৪ বছরের স্কুল ছাত্রের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

কল্যাণপুর, ২৯ এপ্রিল : কল্যাণপুর থানার অন্তর্গত এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। মাত্র ১৪ বছরের এক স্কুল ছাত্র নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ছাত্রের পিতা জানান, বাড়িতে কোনও বড় ধরনের অশান্তি ছিল না। তবে সন্তানকে সঠিক পথে রাখার জন্য নিয়মিত বোঝানো হতো, মাঝে মাঝে বকাও দিতেন তিনি ও তার স্ত্রী। পিতার কথায়, “খাওয়া-দাওয়া ঠিক মতো করা, নিয়ম মেনে চলা এবং ভালো মানুষ হয়ে ওঠার জন্য প্রায়ই আমরা তাকে পরামর্শ দিতাম। আজ সকালে চুল কাটার বিষয়েও ছেলেকে বলেছিলাম।”

তবে সেই ছোট্ট বকুনিই যে এমন ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেবে, তা বুঝতে পারেননি শোকার্ত বাবা-মা। ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের তরফে জানানো হয়েছে, আনার আগেই ছেলের মৃত্যু হয়েছিল।

ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ বর্তমানে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top