News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূ দীপান্বিতা সরকার পালের হত্যাকাণ্ডে তেলিয়ামুড়া মহিলা মোর্চার ডেপুটেশন থানায়
Image

গৃহবধূ দীপান্বিতা সরকার পালের হত্যাকাণ্ডে তেলিয়ামুড়া মহিলা মোর্চার ডেপুটেশন থানায়

তেলিয়ামুড়া, ২৮ এপ্রিল : তেলিয়ামুড়া’য় গৃহবধূ দীপান্বিতা সরকার পালের হত্যাকাণ্ডের ঘটনায় এবার সোচ্চার হল তেলিয়ামুড়া মহিলা মোর্চা। সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মন্ডল মহিলা মোর্চার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানায় গিয়ে অফিসার-ইন-চার্জ রাজীব দেবনাথের কাছে ডেপুটেশন জমা দেন।

মূলত, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত বাম নেতা তপন পাল এবং তার কন্যা মন্টি পাল’কে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। একইসঙ্গে দীপান্বিতার স্বামী তন্ময় পাল, শশুর তপন পাল এবং ননদ মন্টি পাল’র বিরুদ্ধে কঠোর আইনানুগ শাস্তি প্রয়োগের দাবিও তোলা হয়।

ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার নেত্রী শম্পা সাহা পাল, নন্দা পাল, তেলিয়ামুড়া পুর পরিষদের কাউন্সিলর নিশারানী সূত্রধর সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
_________________

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top