News Flash

  • Home
  • দেশ
  • হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁচা খাড়গের, ঐক্য নিয়েও তুললেন প্রশ্ন
Image

হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁচা খাড়গের, ঐক্য নিয়েও তুললেন প্রশ্ন

জয়পুর, ২৮ এপ্রিল (হি.স.): হিন্দুত্ব নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ঐক্য নিয়েও বিঁধলেন বিজেপিকে। সোমবার জয়পুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমাদের বিরোধী দলনেতা টিকারাম মন্দিরে গিয়েছিলেন এবং মন্দিরটি গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল। বিজেপি এটাই শেখায়। আপনারা হিন্দুদের কথা বলছেন, তাহলে কেন এমনটা করা হচ্ছে?”

মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “২০১৪ সালে যখন তাঁরা ক্ষমতায় এসেছিলেন, তখন অমিত শাহ এবং অন্যরা দলিতদের বাড়িতে গিয়ে খাবার খেতেন, যদি দেশের অবস্থা এইরকম থাকে, তাহলে আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারব? বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখেছিলেন যাতে দেশ ঐক্যবদ্ধ থাকে।” মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “সর্বদলীয় বৈঠকে আমরা বলেছিলাম, এই কঠিন সময়ে আমরা সরকারকে সমর্থন করব। সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, আমরা তা সমর্থন করব, কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যে সকল দলের মানুষ এসেছিলেন, কিন্তু মোদীজি সেই সভায় আসেননি। এটা লজ্জার বিষয়। যখন দেশের আত্মসম্মানে আঘাত করা হচ্ছে, তখন আপনি বিহারে নির্বাচনী বক্তৃতা দিচ্ছেন এবং দিল্লিতে আসতে পারেন না। দিল্লি কি বিহার থেকে অনেক দূরে? আপনি বলেন, আপনার ৫৬ ইঞ্চি ছাতি আছে… এটাই বিজেপি এবং প্রধানমন্ত্রীর মনোভাব।”

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top