News Flash

  • Home
  • দেশ
  • পহেলগাম হামলার তীব্র নিন্দা জম্মু ও কাশ্মীর বিধানসভায়, দুই মিনিট নীরবতা পালন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিধানসভার কার্যক্রম
Image

পহেলগাম হামলার তীব্র নিন্দা জম্মু ও কাশ্মীর বিধানসভায়, দুই মিনিট নীরবতা পালন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিধানসভার কার্যক্রম

জম্মু, ২৮ এপ্রিল (হি.স.): পহেলগাম হামলার তীব্র প্রতিবাদ জানালো জম্মু ও কাশ্মীর বিধানসভা। দুই মিনিটের জন্য সোমবার নীরবতা পালন করা হয়। জম্মু ও কাশ্মীর বিধানসভায় এদিন পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা প্রস্তাব পাস হয়। প্রস্তাব পাসের পর বিধানসভার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এদিন বলেছেন, “আমি এই মুহূর্তটি রাজ্যের দাবিতে ব্যবহার করব না। পহেলগামের পর, কোন মুখ দিয়ে আমি জম্মু ও কাশ্মীরের জন্য রাজ্যের মর্যাদার দাবি করতে পারি? মেরি কেয়া এতনি সস্তি সিয়াসত হ্যায়? আমরা অতীতেও রাজ্যের মর্যাদার কথা বলেছি এবং ভবিষ্যতেও তা করব, কিন্তু কিন্তু এটা আমার জন্য লজ্জাজনক হবে, যদি আমি কেন্দ্রীয় সরকারকে বলি ২৬ জন মারা গেছেন, এখন আমাকে রাজ্যের মর্যাদা দিন।”

মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, “আমরা কেউই এই আক্রমণকে সমর্থন করি না। এই আক্রমণ আমাদের ফাঁপা করে দিয়েছে। আমরা এর মধ্যে আলোর রশ্মি খুঁজে বের করার চেষ্টা করছি, গত ২৬ বছরে, আমি কখনও মানুষকে এই ধরণের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখিনি।” ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, “এই ঘটনা পুরো দেশকে প্রভাবিত করেছে। আমরা অতীতে এমন অনেক হামলা দেখেছি… বৈসরনে ২১ বছর পর এত বড় আকারের হামলা চালানো হয়েছে, আমি জানতাম না কিভাবে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইব, পর্যটকদের নিরাপদে ফেরত পাঠানো আমার কর্তব্য ছিল। আমি তা করতে পারিনি। ক্ষমা চাওয়ার ভাষা আমার কাছে নেই।”

জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী বলেছেন, “এই বিধানসভা দ্ব্যর্থহীনভাবে এই জঘন্য, কাপুরুষোচিত কাজের নিন্দা জানায়, যার ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। এই সদন ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে। এই সদন শহীদ সৈয়দ আদিল হুসেন শাহের সর্বোচ্চ আত্মত্যাগকে কুর্নিশ জানায়, যিনি পর্যটকদের বাঁচানোর সাহসিকতার সাথে চেষ্টা করার সময় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।”

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top