News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শতবর্ষ প্রাচীন বিশালাকার বটগাছ কাটা নিয়ে উত্তেজনা কৈলাসহরে!
Image

শতবর্ষ প্রাচীন বিশালাকার বটগাছ কাটা নিয়ে উত্তেজনা কৈলাসহরে!

কৈলাসহর, ২৭ এপ্রিল:
শতবর্ষ প্রাচীন বিশালাকার একটি বটগাছ কাটা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে কৈলাসহরে। দুইদিন অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে বিনা অনুমতিতে গাছ কাটার কাজ চলছিল। তবে রবিবার সামাজিক সংস্থা ‘গো গ্রিন’ এবং কৈলাসহর প্রেসক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করার দাবি জানায়।

জানা গেছে, মনু নদীর বাঁধকে উঁচু ও প্রশস্ত করার কাজের জন্য এক ঠিকাদার বনদপ্তরের সংলগ্ন এলাকায় থাকা ঐতিহাসিক বটগাছটি কেটে ফেলার উদ্যোগ নেয়। ইতিমধ্যেই গাছটির ডালপালা কেটে ফেলা হলেও গাছের গোড়া কাটতে পারেনি তারা। বিশালাকার এই বৃক্ষ নিধনের ঘটনা দেখে পরিবেশপ্রেমীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ঘটনার খবর পেয়ে বনদপ্তরের এক আধিকারিক সেখানে উপস্থিত হয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেন। তিনি জানান, রেঞ্জ অফিসারের নির্দেশে তিনি এই বৃক্ষ নিধন বন্ধ করতে এসেছেন। তবে গাছ কাটার অনুমতি ছিল কিনা, তা তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, যদি গাছ কাটতেই হয়, তবে বটগাছের নিচে অবস্থিত ছোট মন্দিরটি যেন স্থানান্তর করে পুনর্নির্মাণ করা হয়। বিষয়টি ঘিরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

Releated Posts

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top