News Flash

  • Home
  • খেলা
  • ইয়োকোহামাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে আল নাসর
Image

ইয়োকোহামাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে আল নাসর

রিয়াদ, ২৭ এপ্রিল(হি.স.) : শনিবার এএফসি চ্যাম্পিয়নস লিগের খেলায় ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে গেল আল নাসর। ম্যাচে জোড়া গোল করেছেন আল নাসরের জন ডুরান। রোনাল্ডো ও সাদিও মানে বাকি গোল দুটি করেন। ইয়োকোহামার পক্ষে একটি গোল শোধ করেন কোটা ওয়াতানাবে।

প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টডিয়ামে কোয়াটার ফাইনালের এই ম্যাচে আল নাসরের কাছে পাত্তাই পাইনি ইয়োকোহামা। বলের নিয়ন্ত্রণ থেকে শুরু করে গোলে শট নেয়া সবকিছুতেই এগিয়ে ছিল আল নাসর।

প্রথমার্ধের ২৭ মিনিটে জন ডুরান আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন । এই গোলের ৪ মিনিট পর গোলের দেখা পান সাদিও মানে।

দ্বিতীয় গোলের ৭ মিনিট পর তৃতীয় গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চলতি এএফসি চ্যাম্পিয়নস লিগে ৭টি ম্যাচ খেলে ৮ গোল করলেন রোনাল্ডো । আর সব মিলিয়ে চলতি মরসুমে ৩৭ ম্যাচে ৩৩ গোল ও ৪টি অ্যাসিস্ট রয়েছে তার। আর কেরিয়ারে পর্তুগিজ তারকার হয়ে গেল ৯৩৪তম গোল। হাজার গোল থেকে আর মাত্র ৬৬টি গোল দূরে তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল করেন ডুরান। চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ৪ গোল করলেন তিনি। আর চলতি মরসুমে সব মিলিয়ে ১৪ ম্যাচে ৯ গোল করলেন তিনি।

আল নাসরের চতুর্থ গোল হওয়ার ৪ মিনিট পরেই ইয়োকোহামার পক্ষে একটি গোল শোধ করেন কোটা ওয়াতানাবে।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top