News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্ছেদের প্রতিবাদে গকুলনগরে সড়ক অবরোধ, উত্তেজনা
Image

উচ্ছেদের প্রতিবাদে গকুলনগরে সড়ক অবরোধ, উত্তেজনা

tripura-map-copyনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১ ডিসেম্বর৷৷ বেআইনী ভাবে সরকারী জমিতে বাসগৃহ স্থাপনকারী ৩৬টি পরিবারকে উচ্ছেদ করল বিশালগড় মহকুমা প্রশাসন৷ এই উচ্ছেদকে বরদাস্ত করতে না পেরে উল্টো জাতীয় সড়ক অবরোধ করল ঐ পরিবারগুলি৷ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমার গকুলনগর এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে৷
সংবাদে প্রকাশ, সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এর জন্য প্রশাসনের তরফ থেকে গকলুনগরের তপুবন আশ্রম রোডের কাছে কিছু জায়গা বরাদ্দ রয়েছে৷ সেই জায়গায় ৩৬টি পরিবার বসতি স্থাপন করে বসবাস করছে৷ এই বসতি স্থাপন করাটা সম্পূর্ণ অবধৈ বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ দীর্ঘদিন ধরেই এই নিয়ে প্রশাসন বিড়ম্বনার মধ্যে রয়েছে৷ বিভিন্ন সূত্র মারফত প্রশাসনের কাছে খবর ছিল ঐ বাসিন্দারা সেখান থেকে উঠতে চাইছে না৷ তাই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় বিশালগড় মহকুমা প্রশাসন৷ বুধবার রাত নয়টা নাগাদ বিশালগড়ের এসডিএম বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী নিয়ে ঐ এলাকায় যান৷ সেখানে অবৈধভাবে জায়গা দখলকারী পরিবারগুলিকে ঘরবাড়ি ভেঙে ফেলার জন্য নির্দেশ দেন৷ কিন্তু, কোন অবস্থাতেই তারা এই জায়গা থেকে সরে যাবে না বলে প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখায়৷ তাই বাধ্য হয়ে প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে৷
এদিকে, রাত পোহাতেই ঐ ৩৬টি পরিবারের লোকজন একজোট হয়ে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনের পথে হাটল৷ বৃহস্পতিবার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের গকুলনগর এলাকায় অবরোধ আন্দোলন গড়ে তুলে৷ সকাল নয়টায় আচমকা সড়ক অবরোধে নামায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়৷ উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে যায়৷ প্রায় একঘন্টা ধরে চলে এই অবরোধ আন্দোলন৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারীক সহ বিশাল পুলিশ ও টিএসআর জওয়ান ঘটনাস্থলে পৌঁছায়৷ প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করেন আন্দোলনকারীদের সাথে৷ বেশ কিছুক্ষণ আলোচনার পর তারা পথ অবরোধ তুলে নেয়৷ জানা গিয়েছে, আন্দোলনকারীদের দাবি তাদের কাছে জায়গার বৈধ কাগজপত্র রয়েছে৷ মহকুমা শাসক তাদেরকে বলেছেন বৈধ কোন কাগজপত্র থাকলে তা নিয়ে মহকুমা শাসকের অফিসে যোগাযোগ করা হলে৷ জমির মালিক যারা থাকবেন তাদেরকে যথাস্থানে থাকার অনুমতি দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top