News Flash

Image

অসমে গ্ৰেফতার আরও দুই পাকিস্তানপ্রেমী, সংখ্যা বেড়ে ১১

গুয়াহাটি, ২৬ এপ্রিল (হি.স.) : অসমে আরও দুই পাকিস্তানপ্রেমীকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুজনকে নিয়ে অসমে গ্রেফতারকৃত পাকিস্তানপন্থীর সংখ্যা বেড়ে হয়েছে ১১।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সোশাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থন করে কিছু মন্তব্য পোস্ট করার জন্য দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ অসম তথা বরাক উপত্যকার অন্তর্গত কাছাড় জেলা পুলিশ। এদের নিয়ে গ্রেফতারের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে। আজ যাদের গ্রেফতার করা হয়েছে তারা সোনাই থানার অন্তর্গত রামনগরের বাসিন্দা বখতার হোসেন বড়ভুইয়াঁ এবং শিলচর শহর তথা সদর থানার অন্তর্গত মালুগ্রাম ফাঁড়ি এলাকাধীন ঘনিওয়ালার বাসিন্দা মহম্মদ ইমরান হোসেন বড়ভুইয়াঁ।

এদিকে আজ বিজেপির প্রদেশ সদর দফতরে আয়োজিত রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা জানান, প্রয়োজনে এদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা করা হবে। তিনি বলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও মিল নেই। দুটি দেশ শত্রু রাষ্ট্র এবং আমাদের অবশ্যই সেভাবেই থাকতে হবে।’

প্ৰসঙ্গত গত কাল ২৫ এপ্রিল রাতে পাকিস্তানপন্থী অবস্থান নেওয়ার অভিযোগে পুলিশ আরও একজনকে গ্ৰেফতার করেছে। পহেলগাম-নিধনের সঙ্গে জড়িত পাকিস্তানের প্রতি সহানুভূতি বা সমর্থন প্রদর্শনকারী যে কোনও ব্যক্তির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অসমে ধরপাকড় করা হচ্ছে।

এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা যথাক্রমে নগাঁও জেলার অন্তর্গত ধিঙের এআইইউডিএফ বিধায়ক মহম্মদ আমিনুল ইসলাম, হাইলাকান্দির মহম্মদ জাবির হোসেন, শিলচরের মহম্মদ একে বাহাউদ্দিন ও মহম্মদ জাবেদ মজুমদার, মরিগাঁওয়ের মহম্মদ মাহাহার মিয়াঁ ওরফে মহম্মদ মুজিহিরুল ইসলাম, শিবসাগরের মহম্মদ সাহিল আলী, বরপেটার মহম্মদ জারিফ আলি, করিমগঞ্জের মহম্মদ মুস্তাক আহমেদ ওরফে সাহেল, বিশ্বনাথের অনিল বনিয়া (ছাত্র মুক্তি সংগ্রাম পরিষদের জেলা সম্পাদক)।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top