News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান শিবিরের আয়োজন করতে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী
Image

রক্তদান শিবিরের আয়োজন করতে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ এপ্রিল : রক্তদান একটি সামাজিক কর্তব্য। নতুন প্রজন্মকে এই সামাজিক কর্তব্য পালনে আরও বেশি করে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আজ আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনি সংলগ্ন জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, একজন মানুষের দান করা রক্তের মাধ্যমে ৩ থেকে ৪ জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো যেতে পারে। রাজ্যে রক্তের চাহিদা পূরণে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে রাজ্যের বিশেষ সুনাম রয়েছে। তাই নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করতে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন তাদের কর্মব্যস্ততার মধ্যেও রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে এসেছে। ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। আগামীদিনেও অ্যাসোসিয়েশন এ ধরনের সামাজিক কাজে নিয়োজিত থাকবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক গৌতম কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতন্য গৌড়িয় মঠ শ্রী জগন্নাথ জিউ মন্দিরের ভিক্ষু কমল বৈষ্ণব মহারাজ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বি.কে. মমতা বেহেনজি, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, সমাজসেবী শ্যামল কুমার দেব।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top