News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেকারদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন যুব কংগ্রেসের
Image

বেকারদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন যুব কংগ্রেসের

আগরতলা, ২৫ এপ্রিল: বেকারদের কর্মসংস্থান, গ্রুপ সি এবং ডি নিয়োগে মৌখিক পরীক্ষা বাতিল সহ তিন দফা দাবিতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে যুব কংগ্রেস। কিন্তু মুখ্যসচিব না থাকায় তাঁর হয়ে ডেপুটেশন গ্রহণ করেন পরিবহন সচিব টি কে দেবনাথ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, রাজ্যে নিয়োগ প্রক্রিয়া ধীর গতিতে চলছে। যা বেকার শিক্ষিত যুবকদের উপর অসীম হতাশা বাড়াচ্ছে। প্রতিবছর ডিগ্রী কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাস করে বের হচ্ছে। যেমন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, জাতীয় কৃষি বিশ্ববিদ্যালয়, ফিশারী বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট কোর্স শেষ করার পরে, কেন্দ্রীয় নিয়োগ সংস্থা এবং অন্যান্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার বিলম্বের কারণে ভবিষ্যতের অনিশ্চয়তা বড় হয়ে যাচ্ছে।

এদিন তিনি আরও বলেন, টিপিএসসির মাধ্যেমে বিভিন্ন পদের শূন্যপদ পূরণের জন্য বছরে একবার করে পরীক্ষা নেওয়া দরকার। যেমন অসম পাবলিক সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস, বিহার পাবলিক সার্ভিস, রাজস্থান পাবলিক সার্ভিস। তাতে সর্বোচ্চ সংখ্যা গড়ের পরিবর্তে অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্ভব হতে পারে। তাতে পরীক্ষার্থীদের মানসিক চাপ এবং যন্ত্রণা কমাতে পারে। পাশাপাশি গ্রুপ সি এবং ডি নিয়োগে মৌখিক পরীক্ষা বাতিলেরও দাবি জানিয়েছে যুব কংগ্রেস।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top