News Flash

  • Home
  • দেশ
  • মধুবনীতে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, অমৃত ভারত ট্রেনের যাত্রারও সূচনা
Image

মধুবনীতে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, অমৃত ভারত ট্রেনের যাত্রারও সূচনা

মধুবনী, ২৪ এপ্রিল (হি.স.): বিহারের মধুবনীতে ১৩,৪৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও অমৃত ভারত এক্সপ্রেস ও নমো ভারত র‍্যাপিড রেলের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং প্রমুখ।

এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ ও শহুরে উভয়) এবং দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন-এর অধীনে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে এদিন বিজয়ীদের বিশেষ ক্যাটাগরির জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ক্লাইমেট অ্যাকশন স্পেশাল পঞ্চায়েত পুরস্কার, আত্মনির্ভর পঞ্চায়েত বিশেষ পুরস্কার এবং পঞ্চায়েত ক্ষমতা নির্মাণ সর্বোত্তম সংস্থা পুরস্কার।

প্রধানমন্ত্রীর হাত ধরে রেল যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের উন্নয়ন হল মধুবনীতে, প্রধানমন্ত্রী মোদী এদিন সহরসা ও মুম্বইয়ের মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস, জয়নগর ও পাটনার মধ্যে নমো ভারত র‍্যাপিড রেলের উদ্বোধন করেছেন।

Releated Posts

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৪তম দিন, আজ সরকারের সঙ্গে পড়ুয়াদের চতুর্থ দফা বৈঠক; সমঝোতার আশায় আন্দোলনকারীরা

রাঁচি, ১৭ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন সোমবার ২৪তম দিনে পড়ল। ঝাড়খণ্ড…

ByByNews Desk Aug 17, 2026

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top