News Flash

  • Home
  • খেলা
  • পহেলগামে জঙ্গি হামলার জের, আইপিএল ম্যাচে হবে নীরবতা পালন
Image

পহেলগামে জঙ্গি হামলার জের, আইপিএল ম্যাচে হবে নীরবতা পালন

মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): পহেলগামে জঙ্গি হামলার প্রভাব পড়ল আইপিএলেও। নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। পহেলগামের মর্মান্তিক ঘটনাকে মাথায় রেখে এদিনের ম্যাচে বেশ কিছু বদল আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জঙ্গি হানায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এইসব সিদ্ধান্ত।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, গতকাল পহেলগামে হামলার তীব্র নিন্দা জানাই। দেশের ১৪০ কোটি মানুষ একত্রিত হয়ে সন্ত্রাসবাদকে নির্মূল করবে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে আজ আইপিএল ম্যাচে কোনও ডিজে বাজবে না। কোনও আতশবাজি প্রদর্শন করা হবে না, চিয়ার গার্লসরা থাকবে না। খেলোয়াড়রা নীরবতা পালন করে এবং কালো ব্যান্ড পরে শ্রদ্ধা জানাবে নিহতদের প্রতি।

উল্লেখ্য, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক। দু’দশকের ব্যবধানে আবারও কাশ্মীরে বড় হামলার শিকার হলেন পর্যটকেরা।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top