News Flash

  • Home
  • Uncategorized
  • অচল নোটের ৩৪ লক্ষ ৯০ হাজার টাকা-সহ শিলচরে আটক দুই মিজো যুবক
Image

অচল নোটের ৩৪ লক্ষ ৯০ হাজার টাকা-সহ শিলচরে আটক দুই মিজো যুবক

rupee-banশিলচর (অসম), ০১ ডিসেম্বর, (হি.স.) : নগদ অচল নোটের ৩৪ লক্ষ ৯০ হাজার টাকা-সহ আধা-সেনার হাতে ধরা পড়েছে দুই মিজো যুবক। ধৃতরা আইজলের বাসিন্দা সামথাঙ্গা ও স্টিফেন কামা বলে জানা গেছে। বিশাল সংখ্যার এই টাকাগুলির উৎস ইত্যাদি সম্পর্কে জানতে ম্যারাথন জেরা চালিয়েছে শিলচর সদর থানার ওসি ইন্দ্রজিৎ চক্রবর্তী।
খবরে প্রকাশ, বুধবার রাত প্রায় দুটো থেকে তিনটের মধ্যে কাছাড় জেলার অন্তর্গত শিলচরের শহরতলি মাসিমপুর সেনা ছাউনি এলাকায় জাতীয় সড়কে নাকাবন্দির সময় তাদের এমজেড ০১ এম ৪৬৫৩ নম্বরের কারে তালাশি চালিয়ে বিশাল পরিমাণের নগদ অচল নোটের ৩৪ লক্ষ ৯০ হাজার টাকার বান্ডিল-সহ দুই মিজো যুবককে আটক করেছেন ৩৯ আসাম রাইফেলস-এর জওয়ানরা। বমাল তাদের শিলচর সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
টাকাগুলি করিমগঞ্জ জেলার বদরপুর থেকে আইজলে নিয়ে যাওয়ার পথেই তারা আটক হয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে তারা। বাজেয়াপ্ত টাকাগুলির মধ্যে অচল ৫০০ টাকার ৩০ হাজার এবং বাকি টাকাগুলি অচল ১০০০ টাকার নোট বলে জানিয়েছেন ওসি চক্রবর্তী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top