News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় বড়সড় দুর্ঘটনা: রিকশার উপর ভেঙে পড়লো বিদ্যুতের খুঁটি, অল্পের জন্য রক্ষা স্কুলছাত্র ও চালক
Image

বিলোনিয়ায় বড়সড় দুর্ঘটনা: রিকশার উপর ভেঙে পড়লো বিদ্যুতের খুঁটি, অল্পের জন্য রক্ষা স্কুলছাত্র ও চালক

বিলোনিয়া, ২৩ এপ্রিল :
বুধবার দুপুরে বিলোনিয়া গিরিধারী টিলা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত একটি রিকশার উপর হঠাৎ করেই ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান রিকশাচালক সুমন ও তার রিকশায় থাকা আনন্দমার্গ স্কুলের এক ছাত্র। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিন ধরেই খুঁটির নির্মাণকাজে গাফিলতি করে আসছে এক ঠিকাদার সংস্থা। অভিযোগ, কোনোরকম মান বজায় না রেখেই বিদ্যুৎ খুঁটির পোতার কাজ চালানো হচ্ছিল। এর জেরেই বুধবার ঘটে যায় এই বিপত্তি।

ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে পড়েন স্কুলছাত্রের পরিবার ও রিকশাচালকের আত্মীয়স্বজন। এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গিরিধারী এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ এবং বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে তারা দ্রুত হস্তক্ষেপ করে। অবশেষে বিদ্যুৎ নিগমের ম্যানেজার আশ্বাস দেন, গাফিলতির জন্য দায়ী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে মামলা করা হবে। এর পরই কিছুটা প্রশমিত হয় উত্তেজনা। তবে এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top