News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের সোনা ও অলঙ্কারে কর নয়, জানিয়ে দিল কেন্দ্র
Image

ঘরের সোনা ও অলঙ্কারে কর নয়, জানিয়ে দিল কেন্দ্র

gold-jewellaryনয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : সংশোধিত আয়কর আইনে ঘরের সোনা, অলঙ্কারকে করের আওতায় নিয়ে আসা হতে পারে বলে যে জল্পনা ছড়িয়েছে, তা খারিজ করে দিয়েছে কেন্দ্র| বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি) জানায় অলঙ্কারের ওপর কর বসানোর কোনও নতুন ধারা সংশোধিত আয়কর আইনে যুক্ত হয়নি | ফলে আইন মেনে একজন যত খুশি সোনা রাখা যেতে পারেন| ঘোষিত আয় বা সঞ্চয়ের টাকায় সোনা কিনলে কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার ক্ষেত্রে আগেও কর দিতে হত না, এখনও হবে না|
৫০০-হাজারের পুরনো নোট বাতিলের পর থেকেই সোশাল নেটওয়ার্কিং সাইটে নানা রকমের গুজব ছড়াচ্ছিল | সেসব উড়িয়ে দিয়ে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন বিবাহিত মহিলার কাছে ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলার কাছে আড়াইশো গ্রাম এবং একজন পুরুষের কাছে সর্বোচ্চ ১০০ গ্রাম সোনা থাকলে তা বাজেয়াপ্ত করা যাবে না|
বিশেষজ্ঞরা বলছেন, সোনা কিনলে রশিদটা সবসময় কাছে রেখে দেবেন| কারণ, পরে গয়না বিক্রি করতে গেলে তা যেমন কাজে লাগবে, তেমনই আয়কর দফতর জিজ্ঞাসাবাদ করলেও ওই রশিদ দেখিয়ে প্রমাণ করা যাবে, আইনকানুন মেনেই সোনা কেনা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top