News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়িতে বোনের আশীর্বাদ, রাস্তায় ভাইয়ের মৃত্যু
Image

বাড়িতে বোনের আশীর্বাদ, রাস্তায় ভাইয়ের মৃত্যু

আগরতলা, ২২ এপ্রিল: বোনের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানের উপকরণ আনতে বাজারে আসার পথে মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের। আজ দুপুরে ধলেশ্বর জয়গুরু এলাকায় ওই ঘটনার খবর দিয়েছেন দমকলবাহিনীকে। দমকলকর্মীরা ওই রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বোনের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানের উপকরণ আনতে বাজারে আসার পথে মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের। তার নাম দীপঙ্কর ঘোষ। বাড়ি আগরতলা ইন্দ্রনগর। তার বাবা নেই। মা এবং ছেলে মিলে বাড়ির সামনে ছোট টিফিন দোকান চালায়। এদিন দুপুরে দীপঙ্কর স্কুটার নিয়ে জয়গুরু আসতেই তাকে পিষে মেরে ফেলে একটি গাড়ি। যদিও ঘাতক গাড়ি চালক পালিয়ে যায়। দমকল বাহিনী এসে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ছাত্রকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছল। পরে খবর পেয়ে তার মা ছুটে গিয়েছেন হাসপাতালে।

মৃতের মা জানিয়েছেন, দীপঙ্করের খুড়তুতো বোনের সামনে বিয়ে। তার আশীর্বাদের জন্য বাজারে যাচ্ছিল সে। কিন্তু জয়গুরু আসতেই পণ্যগাড়ি গাড়ির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে ।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top