News Flash

  • Home
  • Uncategorized
  • চা বাগানে মহিলা শ্রমিকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

চা বাগানে মহিলা শ্রমিকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক মহিলার৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মেঘলিপাড়া চা বাগান এলাকায়৷ মৃতার নাম অর্চনা মুন্ডা (৩৫)৷ স্বামীর নাম বিজয় নমশুদ্র৷ বাড়ি ধলাই জেলার কমলপুরের ব্রহ্মাছড়া এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে অর্চনা মুন্ডা শহরতলীর মেঘলিপাড়া চা বাগানে কর্মরত ছিলেন শ্রমিক হিসেবে৷ মঙ্গলবার রাতে ঐ মহিলাকে পাওয়া যাচ্ছিল না৷ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বাগানের অন্যান্য শ্রমিকরা৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ বাগানের বেশ কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ৷ তবে পুলিশ এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে ধন্দে রয়েছে৷ পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব হবে৷ এদিকে, মহিলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে স্বামীর সাথে পারিবারিক বিবাদের জেরেই এই মহিলা আত্মহত্যা করেছে৷ আবার পৃথক একটি সূত্র মারফত এও জানা গিয়েছে ঐ মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে৷ এবং পরে তাঁকে খুন করে মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে দুসৃকতিকারীরা৷ বাগানের শ্রমিকরা দাবি করেছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top