News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে পাক জঙ্গী হামলায় শহীদ রাজ্যের সৈনিক চিত্তরঞ্জন দেববর্মা
Image

কাশ্মীরে পাক জঙ্গী হামলায় শহীদ রাজ্যের সৈনিক চিত্তরঞ্জন দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ নভেম্বর৷৷ সেই দিনটা ছিল মঙ্গলবার ভোর৷ জম্মু কাশ্মীরের নাগরোটায় পাক জঙ্গীদের

সৈনিক চিত্তরঞ্জন দেববর্মা
সৈনিক চিত্তরঞ্জন দেববর্মা

আত্মঘাতী হামলায় শহীদের মৃত্যু বরণ করেছেন সেনা বাহিনীর নায়েক তথা ত্রিপুরার যুবক চিত্তরঞ্জন দেববর্মা৷ এই বীর জওয়ান শহীদ হওয়ার খবর পৌঁছতেই কল্যাণপুরে শোকের ছায়া নেমে এসেছে৷
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জম্মুর নাগরোটা এলাকায় মঙ্গলবার পাকিস্তানের জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা আধিকারীক সহ সাতজন শহীদ হয়েছে৷ তাঁদের মধ্যে চিত্তরঞ্জন দেববর্মাও রয়েছেন৷ তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লকের পাগলাবাড়ি এডিসি ভিলেজের গারিং পাড়ার মধুসুধন দেববর্মার ছোট ছেলে তথা দুই সন্তানের পিতা চিত্তরঞ্জন দেববর্মা দেশের গর্ব অক্ষুন্ন রাখতে শহীদ হয়েছেন৷
মঙ্গলবার সকাল ছযটা নাগাদ পাক জঙ্গীরা আচমকা হামলা চালায় সেনা ছাউনিতে৷ দেশের সম্মান রক্ষার্থে জওয়ানরাও পাল্টা চ্যালেঞ্জ জানায়৷ গুলি ও বোমার লড়াইয়ে শহীদ হয়েছেন চিত্তরঞ্জন দেববর্মা৷ শহীদের পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ চিত্তরঞ্জন দেববর্মা ভগ্ণিপতির কাছে ফোন করেছিলেন৷ তিনি স্পর্শকাতর এলাকায় আছেন কর্তব্য পালনে৷ বাঁচবেন কি, শহীদ হবেন তা তিনি জানেন না বলে ভগ্ণিপতিকে জানিয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা৷ ঐ ফোন কলটিই ছিল তাঁর শেষ ফোন কল৷ তারপর থেকে আর ফোন করে তাঁকে পাওয়া যায়নি৷ সারাদিন পরিবারের লোকজন সেনা বাহিনীর ক্যাম্পে খোঁজ খবর নিয়েও কোন সন্ধান পায়নি তাঁর৷ রাত আনুমানিক নয়টা নাগাদ পরিবারের লোকজন জানতে পারেন চিত্তরঞ্জন দেববর্মা পাকিস্তানের জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই রাতেই কল্যাণপুরের বড়ময়দান এলাকার মানুষজন শহীদের বাড়িতে যান৷বুধবার সকাল থেকে কল্যাণপুর এলাকার জাতি উপজাতি অংশের শত [vsw id=”MUH_J25r9Rk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]শত মানুষ গারিং পাড়াতে গিয়ে পরিবারের লোকজনকে সমবেদনা জানাতে উপস্থিত হন৷ শহীদের পরিবারকে সমবেদনা জানাতে পৌঁছেন কল্যাণপুরের বিধায়ক মণিন্দ্র চন্দ্র দাস, কল্যাণপুর ব্লকের বিডিও, তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও লাকি চৌহান৷ এদিকে, শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাবা মধুসুধন দেববর্মা জানিয়েছেন, তাঁর খুব আদরের ছেলে ছিল চিত্তরঞ্জন৷ ছোটবেলা থেকেই সেনা বাহিনীতে কাজ করার ইচ্ছা ছিল চিত্তরঞ্জনের৷ ১৯৯৯ সালে চিত্তরঞ্জন দেববর্মা ভারতীয় সেনা

শহীদ সেনা চিত্তরঞ্জন দেববর্মার শোকাহত পরিবার পরিজনরা৷ বুধবার কল্যাণপুরে তোলা নিজস্ব ছবি৷
শহীদ সেনা চিত্তরঞ্জন দেববর্মার শোকাহত পরিবার পরিজনরা৷ বুধবার কল্যাণপুরে তোলা নিজস্ব ছবি৷

বাহিনীতে যোগ দেন৷ চাকুরী জীবনের বেশীরভাগ সময়ই তিনি পশ্চিমবাঙ্গায় কর্মরত ছিলেন৷ সম্প্রতি তাঁকে জম্মু-কাশ্মীরে নিয়ে যায় সেনা বাহিনী৷ ছেলের আত্মবলীদানে গর্বিত মা৷ যদিও সন্তানের জন্য সারা রাত কেঁদেই যাচ্ছেন মা নৈশ্বরী দেববর্মা৷ পুত্র হারানোর বেদনায় মা বাকরুদ্ধ৷ শহীদের স্ত্রী নমিতা দেববর্মা অনবরত কেঁদে চলেছেন৷ এদিকে বারো বছরের মেয়ে ইংলাফ দেববর্মা বাবার শহীদের মৃত্যুতে গর্বিত৷ গত জুনে বাবা ছুটিতে এসেছিলেন বাড়িতে৷ তার থেকে শুধু ফোনে কথা৷ সে নিজের পিতার আদর্শ অনুসারে চলতে চায়৷ ছোট ছেলে কুপলাই দেববর্মা মাত্র সাত বছরের৷ সে এখনও বুঝে না জন্ম-মৃত্যু কি৷ বাড়ীর সবাই কাঁদছে, তা দেখে সেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে৷
বৃহস্পতিবার সকালে বিমানে দিল্লী থেকে আগরতলায় নিয়ে আসা হবে শহীদ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার মরদেহ৷ নিয়ে আসা হবে কল্যাণপুরের নিজ বাড়িতে৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হবে৷
গতকাল জম্মু ও কাশ্মীরের নাগরোটায় জঙ্গী হামলায় ত্রিপুরার সন্তান ভারতীয় সেনাবাহীনর জওয়ান চিত্তরঞ্জন দেববর্মা প্রাণ হারিয়েছেন৷ তাঁর এ অকাল প্রয়াণে মুখ্যমন্ত্রী মানিক সরকার এক শোকবার্তায় বলেছেন, জম্মু ও কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলায় ভারতীয় সেনা বাহিনীর জওয়ান চিত্তরঞ্জন দেববর্মা বীরের মৃত্যু বরণ করেছেন৷ ত্রিপুরার বীর সন্তান চিত্তরঞ্জন দেববর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি৷ তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি৷ এদিকে, রাজ্যপালও সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শহীহ হওয়ায় তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷ প্রসঙ্গত, গত সপ্তাহে কাশ্মীরের পুঞ্চে পাক জঙ্গীদের পোঁতা ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হয়েছেন রাজ্যের যুবক তথা বিএসএফের হাবিলদার শম্ভু সাতমুড়া৷ শহীদ শম্ভু সাতমুড়ার পরিবার পরিজনদের প্রতিও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল তথাগত রায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top