News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ২৫০ জন আইনজীবীকে অপেশাদারী ঘোষণা দিল বার কাউন্সিল
Image

রাজ্যের ২৫০ জন আইনজীবীকে অপেশাদারী ঘোষণা দিল বার কাউন্সিল

lawyerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রাজ্যের ২৫০ জন আইনজীবীকে অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দিয়েছে ত্রিপুরা বার কাউন্সিল৷ ফলে, রাজ্যের বিভিন্ন বার এসোসিয়েশনে ভোটার তালিকা এবং সদস্যপদ তাদের বাতিল হয়ে যাবে৷ ত্রিপুরা বার কাউন্সিলের সভাপতি বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, ৫ বছর ধরে ওকালতি করছেন না তাঁদের তালিকা তৈরি করা হয়েছে৷ তাঁদের অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দিয়েছে বার কাউন্সিল৷ তাতে মোট ২৫০ জন এই তালিকায় রয়েছেন৷ ইতিমধ্যে রাজ্যে সমস্ত বার এসোসিয়েশনকে জানানো হয়েছে অপেশাদারী আইনজীবীদের ভোটার তালিকা এবং সদস্যপদ বাতিল করার জন্য৷
সম্প্রতি সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে অপেশাদারী আইনজীবীদের খঁুজে বের করার জন্য৷ বিভিন্ন রাজ্যে উকালতি করছেন অথচ আইনজীবী হিসেবে বৈধ কাগজপত্র নেই, তাঁদের খঁুজে বের করার জন্যই সুপ্রিমকোর্টের এই নির্দেশ৷ সে মোতাবেক বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিয়মানুসারে উকালতি করছেন না তাদের খঁুজে বের করার কাজ শুরু হয়৷ জানা গেছে, দেশের বিভিন্ন জায়গায় উকালতি করেননা অথচ আইনজীবী হওয়ার অপব্যবহার করে চলেছেন অনেকেই৷ তাঁদের খঁুজে বের করার প্রক্রিয়া শুরু হয় এরাজ্যেও৷
আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের সমস্ত আইনজীবীদের কাছে শিক্ষাগত যোগ্যতার বৈধ কাগজপত্র চাওয়া হয়েছিল৷ সে মোতাবেক রাজ্যের আইনজীবীরা তাঁদের সমস্ত বৈধ কাগজপত্র জমা দিয়েছেন৷ এর ভিত্তিতে বার কাউন্সিলের তরফে গঠিত দুটি সাব কমিটি সমস্ত কাগজপত্র যাচাই করে৷ গত ৩০ সেপ্ঢেম্বর বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল৷ এরই ভিত্তিতে ২৫০ জনকে অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা করা হয়েছে৷ শ্রীবিশ্বাস এদিন জানান, রাজ্যের আইনজীবীদের মধ্যে ৯০০ জন পাঁচবছর ধরে কোন না কোন মামলায় উকালতি করেছেন এমন তথ্য জমা দিয়েছেন৷ কিন্তু ২৫০ জন আইনজীবী এমন কোন তথ্য জমা দিতে পারেননি৷ তাই তাঁদের অপেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷ তবে, তাঁদের সনদ বাতিল হয়নি৷ তিনি জানান, আগামীদিনে আদালতে উকালতি করেছেন এমন তথ্য জমা দিলে তাঁদের পুনরায় পেশাদারী আইনজীবী হিসেবে ঘোষণা দেওয়া হবে৷
জানা গেছে, অপেশাদারী আইনজীবীর তালিকায় রাজ্যের বহু হেভিওয়েট ব্যক্তিরা রয়েছেন৷ এখন থেকে তাঁরা আদালতে কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ এমনকি আইনজীবী হিসেবে সুযোগ সুবিধাও পাবেন না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top