News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বাঁধস দেওয়ায় কৈলাসহরের বাঁধ সংস্কারের কাজ বন্ধ
Image

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বাঁধস দেওয়ায় কৈলাসহরের বাঁধ সংস্কারের কাজ বন্ধ

আগরতলা, ২১ এপ্রিল: বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বাধা দেওয়ায় কৈলাসহরের বাঁধ সংস্কারের কাজ বন্ধ হয়ে গিয়েছে। তাতে ওই ঘটনায় সীমান্ত এলাকা সহ গোটা ঊনকোটি জেলায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত,কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ বিগত এক মাস পূর্বে শুরু হয়েছে। কৈলাসহরের পুর পরিসদের বিদ্যানগর, দূর্গাপুর, সোনামারা, গোবিন্দপুর, শ্মশান ঘাট প্রভৃতি এলাকা সহ সফরকান্দি, লাটিয়াপুড়া, রাংগাউটি, মাগুরুলি ইত্যাদি গ্রামীণ এলাকা গুলোর মনু নদীর পাড়ের বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। অবশেষে রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে বিগত এক মাস থেকে। কাজ শুরুর প্রথমদিকে কেউ কোনো বাঁধা না দেয়নি। চার পাঁচ দিন পূর্বে হঠাৎ করে কাজ চলাকালীন সময়ে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা শ্মশান ঘাট এলাকায় বাঁধ সংস্কারের কাজে বাঁধা দেয় ফলে কাজটি বন্ধ হয়ে রয়েছে।

অথচ, কয়েক মাস পূর্বে কৈলাসহরের রাংগাউটি গ্রাম পঞ্চায়েতের অধীনে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশেই সম্পুর্ন অবৈধভাবে বাংলাদেশে সরকার রাতের অন্ধকারে বড় এবং উঁচু বাঁধ নির্মাণ করছে। এই বাঁধ নির্মানের পূর্বে বাংলাদেশ সরকার ভারত সরকারকে জানায়নি। অন্যদিকে, সংস্কার কাজে অবৈধভাবে বাংলাদেশে সরকার বাঁধাদান করছে। এই ঘটনায় সীমান্ত এলাকা সহ গোটা ঊনকোটি জেলায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top