News Flash

  • Home
  • দেশ
  • নকশালবাদ নির্মূলের জন্য অভিযান অবিরামভাবে অব্যাহত রয়েছে : অমিত শাহ
Image

নকশালবাদ নির্মূলের জন্য অভিযান অবিরামভাবে অব্যাহত রয়েছে : অমিত শাহ

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। এই সাফল্যে সুরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, নকশালবাদ নির্মূলের জন্য আমাদের অভিযান অবিরামভাবে অব্যাহত রয়েছে। সোমবারই ঝাড়খণ্ডের বোকারো জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৮ মাওবাদীর। এছাড়াও বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

এই সফল অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “নকশালবাদ নির্মূলের জন্য আমাদের অভিযান অবিরামভাবে অব্যাহত রয়েছে। নকশালবাদ নির্মূলের চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঝাড়খণ্ডের বোকারোর লুগু পাহাড়ে এক সংঘর্ষে ৮ জন মাওবাদীকে খতম করা হয়েছে, যার মধ্যে রয়েছে এক শীর্ষ পর্যায়ের নকশাল নেতা, বিবেক, যার নামে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং আরও দুই কুখ্যাত নকশালপন্থী মারা গিয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে সাধুবাদ জানাই।”

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top