News Flash

Image

জুয়া বিরোধী অভিযানে গ্রেপ্তার এক

আগরতলা, ২০ এপ্রিল : জুয়া বিরোধী অভিযানে জুয়ার সামগ্রী সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে লেফুঙ্গা থানার পুলিশ। লেফুঙ্গা থানাধীন মাইকর গ্রামের গড়িয়া বাজার এলাকায় গড়িয়া মেলাকে কেন্দ্র করে বসা জুয়ার আসরে লেফুঙ্গা থানার ঝান্ডি-মুন্ডা জুয়া বিরোধী অভিযানে জুয়ার সামগ্রী, নগদ ৩ হাজার টাকা সহ গ্রেফতার করা হয় এক জুয়াড়িকে।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এই জুয়া বিরোধী অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, মাইকর গ্রামের গড়িয়া বাজার এলাকায় গড়িয়া মেলাকে কেন্দ্র করে চলছে ঝান্ডি মুন্ডা জুয়ার আসর।

গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বিরোধী অভিযান চালায় এবং জুয়ার সামগ্রী সহ উত্তম দেব্বর্মা সহ এক জুয়াড়িকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। পাশাপাশি তিনি বলেন, জুয়া খেলার জন্য কোনো অনুমতি থানা দেয় না। আগামীদিনেও মেলাকে কেন্দ্র করে কোনো প্রকার জুয়ার অনুমতি নেই এবং যারা মেলার আয়োজন করে থাকেন তারা যেন কোনো প্রকার জুয়ার আসর বসানো থেকে বিরত থাকেন এই বার্তা দেন ওসি সহদেব দাস।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top