News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার মণিপুরে সশস্ত্র জঙ্গি কার্যকলাপে জড়িত পিএলএ ক্যাডার
Image

গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার মণিপুরে সশস্ত্র জঙ্গি কার্যকলাপে জড়িত পিএলএ ক্যাডার

গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : মণিপুরে জঙ্গি কার্যকলাপে জড়িত ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে গুয়াহাটি পুলিশ। গ্রেফতারকৃত জঙ্গিকে মণিপুরের কাকচিং জেলার বাসিন্দা মায়াংলামবাম ববি সিং (৩১) বলে শনাক্ত করেছে পুলিশ।

আজ রবিবার গুয়াহাটি ইস্টের ডিসিপি মৃণাল ডেকা জানান, গজরাজ ইন্টেলিজেন্সের কাছে প্রাপ্ত এক তথ্যের ভিত্তিতে গতকাল (শনিবার) রাতে বশিষ্ঠ থানার পুলিশ মায়াংলামবাম ববি সিংকে গ্রেফতার করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি পল্টনবাজারের একটি হোটেলে আত্মগোপন করেছিল। অভিযানের আগের দিন মায়াংলামবাম সিং বেহারবাড়ির অন্য একটি হোটেলে এসে অবস্থান করছিল।

তিনি জানান, মায়াংলামবাম ববি সিং মণিপুরে একাধিক সশস্ত্র সহিংস কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top