News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল বাবা ও ছেলে
Image

যান দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল বাবা ও ছেলে

আগরতলা, ১৯ এপ্রিল: সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্র এবং তার পিতা। আজ চড়িলাম গ্রামীণ ব্যাংকের সামনে ৮ নং জাতীয় সড়কে ওই দূর্ঘটনায় এলাকাবাসী দমকলবাহিনীকে খবর দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পুলিশ কনস্টেবল শ্যামল দেবনাথ তার কর্মক্ষেত্রে বাইক দিয়ে যাওয়ার সময় তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে রওনা দেয়। হঠাৎ করে চড়িলাম গ্রামীণ ব্যাংকের সামনে এসে দুর্ঘটনার মধ্যে পড়ে।একটি ম্যাক্স গাড়ি হঠাৎ করে ব্রেক দেওয়ায় সেই গাড়ির পেছনে গিয়ে বাইকের সংঘর্ষের ফলে তার ছেলে সায়ন দেবনাথ মারাত্মক ভাবে আহত হয়। হাত পা কেটে যায় একটি পায়ে গুরুতর আঘাত লাগে। পুলিশ কনস্টেবল শ্যামল দেবনাথের হাত ও কেটে যায়। এলাকাবাসী দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং বিশালগড় দমকল বাহিনীকে খবর দিলে তারা ছুটে এসে তাদেরকে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top