News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওয়াকফ আইন বাতিল সহ একাধিক দাবিতে উদয়পুরে মিছিল সিপিআইএমের
Image

ওয়াকফ আইন বাতিল সহ একাধিক দাবিতে উদয়পুরে মিছিল সিপিআইএমের

আগরতলা, ১৮ এপ্রিল: ওয়াকফ আইন বাতিল, রান্নার গ্যাস, ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হ্রাসের দাবিতে উদয়পুরে সিপিআইএম বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। এদিনের মিছিলটি জামতলা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জামতলায় গিয়ে শেষ হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে সারাদেশে কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ আইন বাতিল করার দাবিতে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন সংঘটিত করার আহ্বান জানিয়ে কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজ উদয়পুর মহকুমায় সিপিআইএমের ডাকে অনুষ্ঠিত হয় এক মিছিল। মিছিলটি জামতলা থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরাতন মোটরস্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়, নিউ টাউন রোড, থানা কর্নার হয়ে জামতলাতে এসে শেষ হয়েছে। এদিনের মিছিলে আওয়াজ উঠেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন বাতিল করা,গ্যাস, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর।

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক বলেন, নয়া ওয়াকফ আইনে স্থগিতাদেশ দেওয়ার জন্য ইতিমধ্যে ৭৩ টি মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে। অবশেষে মাননীয় আদালত নয়া ওয়াকফ আইনে স্থগিতাদেশ দাওয়াতে কিছুটা হলেও সরকার পিছু হটেছে। এই আইন বাতিলের দাবিতে সারাদেশে সিপিআইএম সহ বামপন্থী সংগঠনমূলক আন্দোলন সংঘটিত করে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাইছে আইন তোমাকে বাতিল করতে হবে। কারণ এই ভারত বর্ষ সভার। সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এই দেশে বসবাস করার।

এদিন তিনি আরও বলেন, সংবিধান স্বীকৃতি দিয়েছে সবাইকে যার যার ধর্ম পালন করার। কারোর অধিকার কেউ ছিনিয়ে নিতে পারেনা এটা সংবিধান বহির্ভূত কাজ। কেন্দ্রীয় সরকার গায়ের জোরে নয়া ওয়াকফ আইন সংশোধনী করে মানুষের অর্জিত অধিকার বিশেষ করে একটি জাতিগোষ্ঠীর অধিকার কে ছিনিয়ে নেওয়া চেষ্টা করছে। এটা কিছুতেই মেনে নেওয়া জায়গা বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন এই সংশোধিত ওয়াকফ আইন বাতিল করতে হবে পাশাপাশি গ্যাস, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো জন্য কেন্দ্র সরকারকে বাধ্য করতে হবে। এইজন্য সব অংশে মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহবান জানিয়েছেন রতন ভৌমিক। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ ও ওয়াজউদ্দিন আহমেদ।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top