News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার আসর ঘিরে উত্তেজনা, গণরোষে যুবক, পুলিশের অভিযানে গ্রেপ্তার
Image

নেশার আসর ঘিরে উত্তেজনা, গণরোষে যুবক, পুলিশের অভিযানে গ্রেপ্তার

আগরতলা, ১৭ এপ্রিল : কলমচৌড়া থানার ভেলুয়ারচর এলাকায় নিয়মিত নেশার আসর বসার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার যুবক রিপন মিয়ার বাড়িতে প্রতিনিয়ত চলত মাদক সেবনের আসর। বহুবার এলাকাবাসী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে তারা বৃহস্পতিবার রিপনের বাড়ি ঘেরাও করে থানায় খবর দেন।

খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ও টিএসআরের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় ভাতের হাঁড়ির ভিতর থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়। এরপর উত্তেজিত জনতা রিপনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই পুলিশ হস্তক্ষেপ করে এবং যুবককে গণপিটুনির হাত থেকে রক্ষা করে।

পরে রিপন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে অঞ্চলে উত্তেজনা প্রশমিত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মতে, এমন অভিযান নিয়মিত হলে এলাকায় মাদক বিরোধী মনোভাব আরও শক্তিশালী হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং রিপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top