News Flash

  • Home
  • Uncategorized
  • হই-হট্টগোলের মধ্যেই লোকসভায় ধবনি ভোটে পাশ আয়কর বিলের সংশোধনী
Image

হই-হট্টগোলের মধ্যেই লোকসভায় ধবনি ভোটে পাশ আয়কর বিলের সংশোধনী

ParliamentofIndiaনয়াদিল্লি, ২৯ নভেম্বর(হিঃসঃ)৷৷ লোকসভায় পাশ হয়ে গেল আয়কর বিলের সংশোধনী৷ সেমাবার ট্যাক্সেশন লজ (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৬ লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ কালো টাকার মালিকদের আয়কে বৈধ করতে আরও একটি সুযোগ দিতে চায় সরকার৷ তার জন্যই এই সংশোধনী আনা হয়েছে৷ তবে নোট বাতিল নিয়ে দিনভর হই-হট্টগোলের মধ্যেই মঙ্গলবার লোকসভায় বিনা আলোচনাতেই ধবনি ভোটে পাশ হল নতন আয়কর সংশোধনী বিল৷ নিয়মানুযায়ী, ১৪ দিনের মধ্যে বিলটি রাজ্যসভায় পাস করাতে হবে৷ তবে এটি যেহেতু আর্থিক বিষয়ক বিল, তাই তা না হলেও বিলটি আইনে পরিণত হবে৷ বিল বলা হয়েছে, ৮ নভেম্বরের পর অ্যাকাউন্টে জমা হওয়া হিসেব বহির্ভূত টাকার কথা অ্যাকাউন্টের মালিক নিজে আয়কর বিভাগকে জানালে কালো টাকার ওপর জরিমানা ও কর মিলিয়ে দিতে হবে ৫০ শতাংশ৷ যার মধ্য কর ৩০ শতাংশ, ৩০ শতাংশ করের ওফর ৩৩ শতাংশ সারচার্জ আর্থাৎ আরও প্রায় ১০ শতাংশ এবং ১০ শতাংশ জরিমানা৷ অন্যদিকে, যাঁরা স্বেচ্ছায় ঘোষণা করবেন না এবং পরবর্তীকালে, হিসেব বহির্ভুত টাকার কথা আয়কর দফতর জানতে পারলে সেক্ষেত্রে কর আরোপ হবে ৬০ শতাংশ৷ তার ওফর জরিমানা চাপিয়ে মোট ৮৫ শতাংশ চলে যাবে সরকারের হেফাজত৷ লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ৷ মঙ্গলবার, সেখানে আলোচনা ছাড়া, এক মিনিটের মধ্যে আয়কর আইন সংশোধনী বিল, ধবনি ভোটে পাশ করিয়ে নেয়৷ বিরোধীদের দাবি, মোদী সরকার, আইন সংশোধন করে, কালো টাকা সাদা করার সুযোগ করে দিচ্ছে৷ বিরোধীদের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কেন্দ্র৷
জেটলি জানান, এই টাকা আসলে গরিবদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প চালু করতে সুবিধা হবে৷ তিনি বলেন, নোট বাতিলের পরও দেখা যাচ্ছে অনেক অনৈতিকভাবে কালো টাকা সাদা করতে চেষ্টা করছেন৷ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেন্দ্র হই-হট্টগোলের মধ্যে তদন্ত গোপনে এই বিলটি পেশ করায়, বিরোধীরা প্রতিবাদ করার সুযোগ পায়নি৷ যা তাদের পাওয়া উচিত ছিল৷ এই প্রেক্ষিতে স্পিকার সুমিত্রা মহাজন জানান, যেহেতু বিলটি অত্যন্ত গরুত্বপূর্ণ , তাই তা অবিলম্বে পাশ হওয়া প্রয়োজন৷ বিজেপির সংসদীয় দলের বৈঠক, এ দিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাবি করেন, আইন সংশোধন করা হচ্ছে গরিবের স্বার্থে৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, সংশোধনী কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেওয়ার জন্য নয়৷ বরাং, গরিবদের থেকে লুঠ হওয়া টাকা তাঁদের কল্যাণে ব্যবহার করা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top