News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর মারধরে গুরুতর আহত গৃহবধূ, হাসপাতালে চিকিৎসাধীন
Image

স্বামীর মারধরে গুরুতর আহত গৃহবধূ, হাসপাতালে চিকিৎসাধীন

কৈলাসহর, ১৬ এপ্রিল : স্বামীর বর্বর নির্যাতনের শিকার হয়ে বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জোসনা বেগম নামের এক গৃহবধূ।

পুলিশ জানিয়েছে, ফটিকরায় থানার অন্তর্গত তারাপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুক মিয়ার কন্যা জোসনা বেগমের সঙ্গে প্রায় ১৭ বছর আগে সামাজিকভাবে বিবাহ হয় কৈলাসহর থানার অন্তর্গত বাগাছড়া এলাকার বাসিন্দা হান্নান মিয়ার। বর্তমানে ওই দম্পতির সংসারে রয়েছে তিন সন্তান।

অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য হান্নান মিয়া স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে নির্যাতনের মাত্রা চরমে পৌঁছায়। হান্নান মিয়া স্ত্রী জোসনাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত হান্নান মিয়ার মা নেহারুন বিবিও জড়িত ছিলেন বলে দাবি।

মারধরের ফলে জোসনা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান।

বুধবার দুপুরে জোসনার পিতা কৈলাসহর মহিলা থানায় হান্নান মিয়া ও তার মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top