News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নববর্ষে বিদ্যুৎহীন কল্যাণপুর, চরম দুর্ভোগে এলাকাবাসী
Image

নববর্ষে বিদ্যুৎহীন কল্যাণপুর, চরম দুর্ভোগে এলাকাবাসী

কল্যাণপুর, ১৬ এপ্রিল: নববর্ষে উৎসবের বদলে এক অভূতপূর্ব দুর্ভোগের মুখে পড়লো গোটা কল্যাণপুর। মঙ্গলবার বিকেল চারটে থেকে টানা ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে বাধ্য হল এই মিনি শহর। নববর্ষের দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবন কার্যত অচল হয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন বহু বাসিন্দা। জানা গেছে, মঙ্গলবার বিকেল চারটের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় কল্যাণপুর। তা ফের আসে বুধবার সকাল দশটা নাগাদ, কিন্তু তা-ও সাময়িক। দুপুর বারোটার মধ্যেই ফের বিদ্যুৎ চলে যায়।

কল্যাণপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার নন্দন দেবনাথ জানিয়েছেন, ঝড় ও বৃষ্টির কারণে ধলাবিল সাবস্টেশন থেকে আসা ৩৩ কেভির লাইনের উপর প্রচুর গাছ ও বাঁশ পড়ে গিয়ে লাইন ফল্ট হয়। গাছ সরাতে সারারাত লেগে যায় লাইন কর্মীদের।

এই বিদ্যুৎ লাইন তেলিয়ামুড়ার গামাইবাড়ি এবং খোয়াইয়ের ধলাবিল সাবস্টেশন থেকে কল্যাণপুরে আসে। অথচ গত ১৪ মার্চ থেকে গামাইবাড়ির মেইন লাইন বিকল হয়ে আছে। সেখানে ৬.৩ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার সারাইয়ের জন্য লাইনটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন গামাইবাড়ির সিনিয়র ম্যানেজার উত্তম দেববর্মা।

প্রশ্ন উঠছে, এই ট্রান্সফরমার সারাইয়ে এত দীর্ঘ সময় লাগছে কেন? এমন পরিস্থিতিতে ট্রান্সফরমারটি কি অন্যত্র সরিয়ে দেওয়া যেত না? কল্যাণপুরে বর্তমানে ৩৩ কেভির একটি মাত্র ধলাবিল লাইন সচল রয়েছে, যা এই অঞ্চলের জন্য পর্যাপ্ত নয় বলেই মনে করছেন বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা।

এদিকে কল্যাণপুরে রয়েছে ১১ কেভির মোট পাঁচটি ডিস্ট্রিবিউশন ফিডার — কল্যাণপুর, আমপুরা, পশ্চিম ঘিলাতলী, কমলনগর এবং হাসপাতাল। নববর্ষের বিকেল থেকে এই পাঁচটি ফিডারও বিকল হয়ে পড়ে।

বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার নন্দন দেবনাথ স্বীকার করেছেন, কর্মী স্বল্পতার কারণে পরিষেবায় সমস্যা হচ্ছে। মাত্র ৬ জন লাইন স্টাফ থাকা এই ধরনের বড় বিপর্যয়ের ক্ষেত্রে অপ্রতুল। ঠিকাদারদের সাহায্য নিতে হলেও তা খরচ সাপেক্ষ।

এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “বিল আদায়ে দপ্তর একদিনও দেরি করে না, অথচ সামান্য সমস্যায় বিদ্যুৎ ফেরে ঘণ্টার পর ঘণ্টা পরে। এই পরিষেবা নিয়ে আর কতদিন সহ্য করব?”

নববর্ষে বিদ্যুৎ বিভ্রাটে গোটা কল্যাণপুরবাসী যে চরম দুর্ভোগের শিকার হয়েছেন, তা বলাই বাহুল্য। মানুষের দাবি, অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এই ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থাকে স্থিতিশীল করা হোক।

Releated Posts

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026

মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা

আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top