News Flash

  • Home
  • দেশ
  • উত্তর ভারতে হলুদ সতর্কতা, গরমে অতিষ্ঠ রাজস্থান ও গুজরাট
Image

উত্তর ভারতে হলুদ সতর্কতা, গরমে অতিষ্ঠ রাজস্থান ও গুজরাট

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহ ও অত্যধিক গরমের পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং আরও সাতটি রাজ্যে আগামী দিনগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও রাজস্থান ও গুজরাটের বিভিন্ন জেলায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে আইএমডি।

পূর্বাভাসে জানানো হয়েছে, রাজস্থানে আগামী ১৮ ও ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গুজরাটের ক্ষেত্রে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত তাপের দাপট বজায় থাকবে। আইএমডি জানিয়েছে, দিল্লি-এনসিআর-সহ উত্তর-পশ্চিম ভারতেও সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে, ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের সম্ভাবনা রয়েছে, ১৮ এবং ১৯ এপ্রিল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২০ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top