News Flash

  • Home
  • খেলা
  • ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন হলেন মীরাবাই চানু
Image

ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন হলেন মীরাবাই চানু

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): অলিম্পিক রৌপ্যপদকজয়ী মীরাবাই চানু এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী এস. সতীশ কুমার ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। মেয়াদ চার বছর হবে।

মীরাবাই ভারতের অন্যতম সেরা ভারোত্তোলক, যার নামে রয়েছে একাধিক জাতীয় রেকর্ড এবং ঐতিহাসিক মাইলফলক। যার মধ্যে ২০২০ সালের টোকিও অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় ভারোত্তোলক হিসেবে রৌপ্য পদক জিতেছিলেন, যা দেশের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। এর আগে, ২০১৭ সালে তিনি ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জিতেছিলেন।

সতীশ ২০১৮ সালে গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন। এটি তার টানা দ্বিতীয় কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমন ওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি।

Releated Posts

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top