News Flash

  • Home
  • খেলা
  • প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নতুন কীর্তি গড়লেন ধোনি
Image

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নতুন কীর্তি গড়লেন ধোনি

কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জয়েন্টস ও চেন্নাই সুপার কিংস ম্যাচে চেন্নাইয়ের স্পিনার রবীন্দ্র জাদেজার বলে অনেকটা বেরিয়ে এসে বল মারার চেষ্টা করলেন আয়ুশ বাদোনি। কিন্তু পারলেন না। তাকে সহজেই স্টাম্পিং করলেন মাহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে এই অভিজ্ঞ কিপার গড়লেন এক অনন্য কীর্তি।

আইপিএলে ধোনির ২০০তম ফিল্ডিং ডিসমিসাল এটি। টুর্নামেন্টটির দেড় যুগের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আইপিএলে ধোনির ফিল্ডিং ডিসমিসাল এখন ২০১টি। এর মধ্যে কিপার হিসেবে তার ক্যাচ ১৫১টি, স্টাম্পিং ৪৬টি। এছাড়া চারটি ক্যাচ তিনি নিয়েছেন ফিল্ডার হিসেবে।

এই তালিকায় ধোনির ধারেকাছে কেউ নেই। ১৮২ ফিল্ডিং ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন দিনেশ কার্তিক। পরের চারটি স্থানে যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স (১২৬), রবিন উথাপ্পা (১২৪), ঋদ্ধিমান সাহা (১১৮) ও বিরাট কোহলি (১১৬)।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top