News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিনগরে রাতের অন্ধকারে ব্যক্তিগত গাড়ির উপর হামলা, চাঞ্চল্য এলাকাজুড়ে
Image

শান্তিনগরে রাতের অন্ধকারে ব্যক্তিগত গাড়ির উপর হামলা, চাঞ্চল্য এলাকাজুড়ে

তেলিয়ামুড়া, ১৪ এপ্রিল :
তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত শান্তিনগর এলাকায় ব্যক্তিগত গাড়ির উপর রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। থানার ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ও ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক সুচরিতা দাস জানান, অন্যান্য দিনের মতো গতকালও তাদের ব্যক্তিগত গাড়িটি বাড়ির নির্ধারিত গাড়ির ঘরে রাখা ছিল। তবে আজ সকালে গাড়ি বার করতে গিয়ে দেখা যায়, গাড়ির আয়না ভাঙা, গায়ে ইটের আঘাতের চিহ্নসহ একাধিক জায়গায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বিলাসবহুল গাড়িটির এমন অবস্থায় তিনি হতবাক হয়ে পড়েন।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই হামলার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্ত চলছে বলেই জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “শান্তিনগরের মতো শান্তিপূর্ণ আবাসিক এলাকায় এভাবে বাড়ির ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনা আগে কখনও ঘটেনি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা জরুরি হয়ে পড়েছে।”

গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন গাড়ির মালিক ও এলাকাবাসীরা। নিরাপত্তা জোরদারের দাবিও উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top