News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) ওয়াকফ-কান্ডের প্রতিবাদে যেতে বাধা, পুলিশ-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে, অবরোধ
Image

(আপডেট) ওয়াকফ-কান্ডের প্রতিবাদে যেতে বাধা, পুলিশ-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে, অবরোধ

কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হল ভাঙড়ও। সংঘর্ষে জড়াল পুলিশ এবং আইএসএফ কর্মীরা। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ে অবরোধও করেন।

সোমবার কলকাতার রামলীলা ময়দানে ওয়াকফ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ছিল। আইএসএফ কর্মীদের দাবি, তাঁরা সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে ভাঙড়, মিনাখাঁ এবং সন্দেশখালির আইএসএফ কর্মী-সমর্থকেরা ছিলেন। কিন্তু বাসন্তী হাইওয়ের উপর বৈরামপুরের কাছে তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ।

ভোজেরহাটেও তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন তাঁরা। এর পরেই সেখানেই পথ অবরোধ করা শুরু করেন আইএসএফ কর্মীরা।

অবরোধের জেরে কলকাতা-দক্ষিণ ২৪ পরগনা সংযোগকারী বাসন্তী হাইওয়েতে যানজট তৈরি হয়। পুলিশের তরফে মাইকে প্রচার করে বিক্ষোভকারীদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় নেয়।

প্রসঙ্গত, আঞ্চলিক বিভাজনে ভাঙড় দক্ষিণ ২৪ পরগনার অন্তর্ভূক্ত হলেও এলাকার শান্তি বজায় রাখার দায়িত্ব কলকাতা পুলিশের। নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। প্রতিবাদ-মিছিল হয়েছে কলকাতায়ও।
____

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top