News Flash

  • Home
  • প্রধান খবর
  • যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দরিদ্রদের কল্যাণ নিশ্চিত করছে সরকার : প্রধানমন্ত্রী
Image

যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দরিদ্রদের কল্যাণ নিশ্চিত করছে সরকার : প্রধানমন্ত্রী

হিসার, ১৪ এপ্রিল (হি.স.): যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দরিদ্রদের কল্যাণ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করছে আমাদের সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হরিয়ানার হিসারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০১৪ সালের আগে দেশে ৭৪টি বিমানবন্দর ছিল, কিন্তু এখন ১৫০টিরও বেশি বিমানবন্দর রয়েছে। কল্পনা করুন ৭০ বছরে ৭৪টি বিমানবন্দর? প্রতি বছর, দেশে রেকর্ড করছে বিমান যাত্রীর সংখ্যা। বিমান সংস্থাগুলি ২০০০টি নতুন বিমানের অর্ডার দিয়েছে। একদিকে, আমাদের সরকার সংযোগ স্থাপনের জন্য কাজ করছে, অন্যদিকে দরিদ্রদের কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার হরিয়ানার হিসারে, হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং অযোধ্যার উদ্দেশ্যে বিমানের সূচনা করেন। এই অনুষ্ঠানে ওয়াকফ সংশোধনী আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ওয়াকফের নামে লক্ষ লক্ষ হেক্টর জমি আছে। যদি ওয়াকফ সম্পত্তি থেকে সুবিধাগুলি অভাবীদের দেওয়া হত, তাহলে তাদের লাভ হত। কিন্তু এই সম্পত্তিগুলি থেকে লাভবান ভূমি মাফিয়াদের উপর, এই সংশোধিত ওয়াকফ আইনের মাধ্যমে দরিদ্রদের লুটপাট বন্ধ হবে। নতুন ওয়াকফ আইনের অধীনে, কোনও আদিবাসীর জমি বা সম্পত্তি ওয়াকফ বোর্ড স্পর্শ করতে পারবে না, দরিদ্র মুসলিম এবং পাসমান্ডা মুসলিমরা তাদের অধিকার পাবে। এটিই প্রকৃত সামাজিক ন্যায়বিচার।”

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top