News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে নিউইর্য়কে বাংলাদেশি হিন্দুদের বিক্ষোভ
Image

ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে নিউইর্য়কে বাংলাদেশি হিন্দুদের বিক্ষোভ

trumpনিউইযর্য়ক, ২৮ নভেম্বর (হি.স.) : ইসলামি কট্টরপন্থীদের হাতে জীবন বিপন্ন | অবিলম্বে হস্তক্ষেপ করুণ মার্কিন প্রেসিডেন্ট| ইসলামি মৌলবাদের হাত থেকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা চেয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত একদল বাংলাদেশি হিন্দু| এই দাবিতে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন আমেরিকা প্রবাসী বাংলাদেশী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়|
তাঁদের অভিযোগ, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ তৈরির সময়ে দেশে এক কোটির বেশি হিন্দু ছিলেন স্বাধীনতার চার দশক পরে সেই সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে| সম্প্রতি বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দির আক্রান্ত হওযার ঘটনা তুলে ধরেন | দীপাবলির উত্সবের মাঝেই একটি ইসলাম বিরোধী ফেসৱুক পোস্ট ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল ব্রাহ্মবাড়িয়ায়| আক্রান্ত হয়েছিল স্থানীয় হিন্দু পরিবারগুলি | ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামি লিগ | শেখ হাসিনা সরকারের মন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠছে | যদিও অভিযোগ খণ্ডন করেছেন মন্ত্রী|
মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘুদের অভিযোগ, দেশে লাগাতার অত্যাচার ও উপীড়নের শিকার হতে হচ্ছে | এটা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না | তাঁদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি দায়িত্ব নিয়ে মানবিকতার খাতিরে বাংলাদেশি সংখ্যালঘুদের বাঁচানোর উদ্যোগ নিন | সমাবেশ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে ডেপুটেশন পত্র পাঠানো হয়| সম্প্রতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ ড. আৱুল বারকাতের গবেষণাপত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাঁর গবেষণায়| বলা হয়েছে, আগামী দু-তিন দশকের মধ্যে সম্পূর্ণ হিন্দু শূন্য দেশ হিসেবেই পরিচিত হবে বাংলাদেশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top