নিউইযর্য়ক, ২৮ নভেম্বর (হি.স.) : ইসলামি কট্টরপন্থীদের হাতে জীবন বিপন্ন | অবিলম্বে হস্তক্ষেপ করুণ মার্কিন প্রেসিডেন্ট| ইসলামি মৌলবাদের হাত থেকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা চেয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত একদল বাংলাদেশি হিন্দু| এই দাবিতে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন আমেরিকা প্রবাসী বাংলাদেশী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়|
তাঁদের অভিযোগ, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ তৈরির সময়ে দেশে এক কোটির বেশি হিন্দু ছিলেন স্বাধীনতার চার দশক পরে সেই সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে| সম্প্রতি বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দির আক্রান্ত হওযার ঘটনা তুলে ধরেন | দীপাবলির উত্সবের মাঝেই একটি ইসলাম বিরোধী ফেসৱুক পোস্ট ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল ব্রাহ্মবাড়িয়ায়| আক্রান্ত হয়েছিল স্থানীয় হিন্দু পরিবারগুলি | ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামি লিগ | শেখ হাসিনা সরকারের মন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠছে | যদিও অভিযোগ খণ্ডন করেছেন মন্ত্রী|
মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘুদের অভিযোগ, দেশে লাগাতার অত্যাচার ও উপীড়নের শিকার হতে হচ্ছে | এটা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না | তাঁদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি দায়িত্ব নিয়ে মানবিকতার খাতিরে বাংলাদেশি সংখ্যালঘুদের বাঁচানোর উদ্যোগ নিন | সমাবেশ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে ডেপুটেশন পত্র পাঠানো হয়| সম্প্রতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ ড. আৱুল বারকাতের গবেষণাপত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাঁর গবেষণায়| বলা হয়েছে, আগামী দু-তিন দশকের মধ্যে সম্পূর্ণ হিন্দু শূন্য দেশ হিসেবেই পরিচিত হবে বাংলাদেশ|

ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে নিউইর্য়কে বাংলাদেশি হিন্দুদের বিক্ষোভ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















