News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনঃস্থাপনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার
Image

বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনঃস্থাপনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার

আগরতলা, ১৩ এপ্রিল : রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তির স্থানে ভগবান রামের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

চিঠিতে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে বাংলা নববর্ষ ও সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এই “লজ্জাজনক ও বেদনাদায়ক” ঘটনার বিষয়ে তাঁর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। চৌধুরী জানান, কৈলাসহর মহকুমার চন্ডিপুর আর ডি ব্লকের শ্রীরামপুর ট্রাইংজাংশনে ২০১২ সালে স্থানীয় জনগণের উদ্যোগে বৈদ্যনাথ মজুমদারের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছিল। কিন্তু ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পরই একদল দুষ্কৃতী মূর্তিটি ভেঙে মনু নদীতে ফেলে দেয়।

তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মূর্তি পুনঃস্থাপনের উদ্যোগ নিতে অনুরোধ করেছিলেন। কিন্তু, সম্প্রতি গভীর রাতে আকস্মিকভাবে ওই স্থানেই ভগবান রামের মূর্তি বসানো হয়, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

চিঠিতে বিরোধী দলনেতা বলেন, এটি শুধু স্থানীয় মানুষের আবেগের প্রতি অসম্মান নয়, বরং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধেও একপ্রকার আঘাত।

শ্রী চৌধুরী তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটি যেন পুনরায় স্ব-স্থানে যথাযথ মর্যাদায় প্রতিস্থাপন করা এবং ভগবান রামের মূর্তিটি যেন উপযুক্ত ও সম্মানজনক স্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় স্থানান্তর করা, এই দুটি প্রস্তাব তুলে ধরেছেন। পাশাপাশি তিনি দলমত নির্বিশেষে এবং প্রশাসনিক উদ্যোগে এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top