News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় আইনের শাসন বলতে কিছু নেই : জিতেন্দ্র
Image

ত্রিপুরায় আইনের শাসন বলতে কিছু নেই : জিতেন্দ্র

আগরতলা, ১২ এপ্রিল : ত্রিপুরায় আইনের শাসন বলতে কিছু নেই। বিজেপি সরকারের শাসনে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।লংতড়াইভ্যালি কলেজে পুলিশের সামনে কলেজে ঢুকে অধ্যাপককে পেটানোর ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পলিটব্যুরোর সদ্যস তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

প্রসঙ্গত, লংতড়াইভ্যালি কলেজে বার জন ছাত্রছাত্রী সেমিস্টার পরীক্ষা দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে কলেজে ঢুকে অধ্যাপককে নিগৃহ করার ঘটনা জনসম্মুখেএসেছে। ওই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর কোন ভাষা নেই। যারা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে তাদের পেছনে শাসকদলের আশীর্বাদ রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সে কারণেই অধ্যাপক নিগৃহীত হওয়ার ঘটনার পরও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

তাঁর অভিযোগ, এতদিন হাসপাতালের চিকিৎসক নিগৃহীত পূর্ত দফতরে ইঞ্জিনিয়ার চিপ ইঞ্জিনিয়ার আক্রান্ত হতেন, এখন কলেজে ঢুকে অধ্যাপককে পর্যন্ত নিগৃহীত করা হচ্ছে। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে তিনি গুরুতর অভিযোগ এনেছেন। কলেজের ঢুকে অধ্যাপক কে নিগৃহীত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইননুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Releated Posts

গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে গোয়ালাবস্তিতে মারপিট, দুই যুবক আটক

 আগরতলা, ৭ মেঃ গাড়ি ব্যাক গিয়ার দেওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোয়ালাবস্তি এলাকায়। ঘটনায় আহত এক…

ByByReshmi Debnath May 7, 2026

সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ, জল সরবরাহেও বাধা, অভিযুক্ত গফুর দে

আগরতলা, ৭ মেঃ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকায় সরকারি রাস্তা বুলডোজার দিয়ে কেটে চলাচলের অযোগ্য করে দেওয়ার…

ByByReshmi Debnath May 7, 2026

বিজেপির জয় উদযাপনে ধনপুরে বিজয় মিছিল ও সমাবেশ

আগরতলা, ৭ মেঃ পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি এবং ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির সাফল্যকে সামনে রেখে বুধবার ২৩ ধনপুর বিধানসভা…

ByByReshmi Debnath May 7, 2026

১৩ মে নবনির্বাচিত জহর চক্রবর্তী বিধায়ক পদে শপথ নেবেন

আগরতলা, ৭ মে: আগামী ১৩ মে বেলা ১২টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top