News Flash

Image

বিলোনিয়ায় নাইজেরিয়ান নাগরিক আটক

বিলোনিয়া, ১২ এপ্রিল: দীর্ঘদিন পর আবারও বিলোনিয়া রেল স্টেশনে একজন নাইজেরিয়ান নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করল বিএসএফ। ধৃত ব্যক্তির নাম ফ্রান্সিস ওডোকো (৪১)। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যার মধ্যে তিনটি অ্যান্ড্রয়েড ও একটি কিপ্যাড মোবাইল রয়েছে।

জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বিলোনিয়া রেল স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে ৪৩ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বিলোনিয়া থানায় হস্তান্তর করলে থানা পুলিশ বিষয়টি জিআরপি থানার আওতাধীন হওয়ায় তাকে জিআরপি পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেয়। আজ আনুষ্ঠানিকভাবে ফ্রান্সিসকে জিআরপি থানার হাতে তুলে দেয় বিএসএফ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ফ্রান্সিস জানায়, সে ২০১৯ সালে ভারতে প্রবেশ করে এবং সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল। ২০২১ সালে চণ্ডীগড় পুলিশ তাকে এক সাইবার অপরাধ মামলায় গ্রেফতার করে এবং প্রায় তিন বছর চণ্ডীগড় জেলে কাটাতে হয় তাকে। ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে অবস্থান করছিল সে।

ফ্রান্সিস জানায়, বর্তমানে তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়ায় রয়েছে। সে নিজের দেশে ফেরার পরিকল্পনায় ছিল এবং এক নাইজেরিয়ান বন্ধুর পরামর্শে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যেতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে আসে এবং পরিকল্পনা ছিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার।

জিআরপি থানার ওসি মৃণাল কান্তি ভৌমিক জানান, ধৃত নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আজ বিলোনিয়া আদালতে তোলা হয়েছে।

বিলোনিয়ার মত সীমান্তবর্তী অঞ্চলে এমন এক আন্তর্জাতিক সাইবার অপরাধীর ধরা পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, আদালত কীভাবে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top