News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুনরায় চাকুরীর ফিরে পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে চিঠি ১০৩২৩ শিক্ষকদের
Image

পুনরায় চাকুরীর ফিরে পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে চিঠি ১০৩২৩ শিক্ষকদের

আগরতলা, ১১ এপ্রিল : ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে চিঠি দিলেন ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল। আজ এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এবং মুখ্য সচিবের সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে এক চিঠি প্রদান করেছেন।

প্রতিনিধি দলে উপস্থিত চাকুরিচ্যুত শিক্ষক কমল দেব বলেন, গত পাঁচ বছর চাকরি হারা তারা। বর্তমান সরকার তাদেরকে শিক্ষক বা অন্য কোন দপ্তরে নিয়োগ করছে না। পশ্চিমবাংলায় ২৬ হাজার শিক্ষককে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই রাজ্যেও ১০৩২৩ শিক্ষককে সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পুনরায় নিয়োগ করা হবে। কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো না, এইসব সার্বিক বিষয়ে আলোচনার জন্য পুনরায় মহাকরণে মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের চিঠি প্রেরণ করলেন ১০৩২৩ শিক্ষকরা। তাদের দাবি অবিলম্বে তাদের সঙ্গে দেখা করে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রতিশ্রুতি পূরণ করুক সরকার।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top