News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৬৩.৯৮ শতাংশ, শতাংশের হারে ছেলেদের দাপাদাপি
Image

অসমে প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৬৩.৯৮ শতাংশ, শতাংশের হারে ছেলেদের দাপাদাপি

৮৫.৫৫ শতাংশ পাশ করে শীর্ষ স্থানে শিবসাগর, সর্বনিম্ন শ্রীভূমি জেলায় ৪৭.৯৬ শতাংশ

গুয়াহাটি, ১১ এপ্রিল (হি.স.) : প্রকাশ করা হয়েছে ‘অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ’ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সংক্ষেপে এএসএসইবি), (পূর্ববর্তী সেকেন্ডারি এডুক্যাশন বোর্ড অব আসাম, সংক্ষেপে এসইবিএ বা সেবা) পরিচালিত মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষা (এইচএসএলসি) ২০২৫-র ফলাফল। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় এএসএসইবি-র চারটি ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী সার্বিকভাবে পাশের হার ৬৩.৯৮ শতাংশ। শতাংশের হারে এবার মেয়েদের টেক্কা দিয়েছে ছেলেরা। এবার উল্লেখযোগ্যভাবে মাধ্যমিকের পাশের হার হ্রাস হয়েছে। গতবার পাশের হার ছিল ৭৫.৭ শতাংশ।

৪,২৯,৪৪৯ জন রেজিস্টার্ড শিক্ষার্থীর মধ্যে ৪,২২,৭৩৭ জন পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ছাত্ৰ ১,৮৭,৭৫২ এবং ছাত্ৰী ছিল ২,৩৪,৯৮৫ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬,৭১২ জন। সরকারি রেকর্ড অনুযায়ী ২২ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে এবং ১০১ জন পরীক্ষার্থীকে পরীক্ষা প্রক্রিয়া চলাকালীন বহিষ্কার করা হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফল এ রকম – ৮৯,০৪১ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে, ১,৩৫,৫৬৮ জন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে এবং ৪৫,৮৬২ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এবার প্ৰথম বিভাগে পাশ করেছে ৮৯,০৪১ জন। এর মধ্যে ডিশটিংশন মার্কস পেয়েছে ৫,৩৩৬ শিক্ষার্থী। স্টার মার্কস ১৬,৫১৭ জন এবং লেটার মার্কস পেয়েছে ১,৬৮,৩১২ জন শিক্ষার্থী।

লিঙ্গ এবং জেলাভিত্তিক পরীক্ষার ফলাফল : ছেলেরা এবা মহিলা পরীক্ষার্থীদের পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। ছেলেদের পাশের হার ৬৭.৫৯ শতাংশ এবং মেয়েদের হার ৬১.০৯ শতাংশ। ৪,২২,৭৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১,৮৭,৭৫২ জন ছেলে এবং ২,৩৪,৯৮৫ জন মেয়ে এবার পরীক্ষায় বসেছিল।

জেলাভিত্তিক পাশের হার এ রকম : ৮৫.৫৫ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষ স্থান দখল করেছে শিবসাগর। তার পরেই দ্বিতীয়স্থানে ডিব্রুগড়। ডিব্রুগড়ে পাশের ৮১.১০ শতাংশ এবং ধেমাজিতে ৮০.৬৪ শতাংশ পাশ করে তৃতীয়স্থান দখল করেছে। অন্যদিকে শ্রীভূমি জেলার ফলাফল সর্বনিম্ন। মাত্র ৪৭.৯৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে শ্রীভূমি জেলায়।

প্ৰসঙ্গত, এবারের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২১ এবং ২২ জানুয়ারি।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top