News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল:
বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘চিরাচরিত এইসব উৎসব উদযাপন আমাদের চিরায়ত ঐতিহ্যের এক-একটি ধারা।

এইসব উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি ও বর্ণময় সংস্কৃতির প্রকাশ ঘটে, যা আমাদের সম্প্রীতি ও একাত্মতাকে সুদৃঢ় করে। পুরাতনকে পাথেয় করে আগামীকে বরণ করার চিরাচরিত রীতি আবহমান কাল ধরেই চলে আসছে। সকল জাতিগোষ্ঠীর মানুষ উৎসবের এই আঙ্গিনায় ভবিষ্যতের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানায়। আমাদের ঐক্য ও সংহতির বার্তা রচিত হয় সকলের এই প্রার্থনার মধ্য দিয়ে।’

বাংলা নতুন বছর (১৪৩২ বঙ্গাব্দ) সকল রাজ্যবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। আমি রাজ্যের জনগণের সুস্থতা, সমৃদ্ধি ও সফলতা প্রত্যাশা করছি।

Releated Posts

গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে গোয়ালাবস্তিতে মারপিট, দুই যুবক আটক

 আগরতলা, ৭ মেঃ গাড়ি ব্যাক গিয়ার দেওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোয়ালাবস্তি এলাকায়। ঘটনায় আহত এক…

ByByReshmi Debnath May 7, 2026

সরকারি রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ, জল সরবরাহেও বাধা, অভিযুক্ত গফুর দে

আগরতলা, ৭ মেঃ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকায় সরকারি রাস্তা বুলডোজার দিয়ে কেটে চলাচলের অযোগ্য করে দেওয়ার…

ByByReshmi Debnath May 7, 2026

বিজেপির জয় উদযাপনে ধনপুরে বিজয় মিছিল ও সমাবেশ

আগরতলা, ৭ মেঃ পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি এবং ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির সাফল্যকে সামনে রেখে বুধবার ২৩ ধনপুর বিধানসভা…

ByByReshmi Debnath May 7, 2026

১৩ মে নবনির্বাচিত জহর চক্রবর্তী বিধায়ক পদে শপথ নেবেন

আগরতলা, ৭ মে: আগামী ১৩ মে বেলা ১২টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top