News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামপন্থী দলের চারটি সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবীতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন
Image

বামপন্থী দলের চারটি সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবীতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ এপ্রিল:
বৃহস্পতিবার সিপিআইএম তথা বামপন্থী দলের চারটি সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবীতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

সিপিআইএমের চারটি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের পূর্বে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিসের সামনে থেকে একটি র‍্যালী সংঘটিত হয়। র‍্যালী শেষে মহকুমা অফিসের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়।

এই সভা থেকেই এক প্রতিনিধিদল তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) পলিট ব্যূরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া,সি পিআই এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, সহ চারটি শাখা সংগঠনের বিভাগীয় এবং লোকাল নেতৃত্বরা।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top