News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ, বিদ্রোহ শ্রীভূমি কংগ্রেসে
Image

অসমে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ, বিদ্রোহ শ্রীভূমি কংগ্রেসে

শ্রীভূমি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অসমে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট প্রদানের অভিযোগে জেলায় জেলায় কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীদের মধ্যে তীব্র বিদ্রোহ আছড়ে পড়ছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত সভাপতি পদের টিকিট বিক্রির গুরুতর অভিযোগের মুখে পড়েছে কংগ্রেস দল।

বুধবার রাতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি জেলার অন্তর্গত লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের প্রতিনিধি এবং টিকিট-প্রত্যাশী আসান চৌধুরী সিনিয়র কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। আসান চৌধুরীর অভিযোগ, ‘জেলা পরিষদ পদের টিকিট ১০ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আঞ্চলিক পঞ্চায়েত আসনের টিকিটের দাম ৮ লক্ষ টাকা।’

অভিযোগকারী চৌধুরীর দাবি, ‘দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিটিতে ১১টি ভোট পাওয়ার পর তিনি দলীয় টিকিট পাওয়ার প্রত্যাশায় প্রদেশ কংগ্রেস সম্পাদক আমিনুর রশিদকে ৪ লক্ষ টাকা এবং জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীকে ৫ লক্ষ টাকা হস্তান্তর করেছেন। তবে, রজত চক্রবর্তী পরে টাকা ফেরত দিয়ে বলেন, তিনি টিকিট দিতে পারবেন না। অথচ আমিনুর রশিদ ৪ লক্ষ টাকা নিজের কাছে রেখে দিয়েছেন।’

অসন্তুষ্ট প্রার্থী আসান চৌধুরী হুমকি দিয়ে বলেছেন, তাঁর টাকা যদি একদিনের মধ্যে ফেরত দেওয়া না হয়, তা-হলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

তাঁর আরও অভিযোগ, ‘আমিনুর রশিদ এপিসিসি সভাপতি ভুপেন বরার হয়ে বরাক উপত্যকা থেকে তহবিল সংগ্রহ করছেন। এতে স্পষ্ট ইঙ্গিত, অভ্যন্তরীণ এই অসদাচরণ আসন্ন নির্বাচনে কংগ্রেসের পারফরম্যান্সকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।’

এদিকে আসান চৌধুরীর সমর্থকরা রাস্তায় নেমে জাতীয় কংগ্রেস নেতাদের সমর্থনে ‘লং লিভ কংগ্রেস’, ‘লং লিভ রাহুল গান্ধী’, ‘লং লিভ গৌরব গগৈ’ প্ৰভৃতি স্লোগান দিলেও ‘ভুপেন বরা নিপাত যাক’, ‘দালাল আমিনুর রশিদ চৌধুরী নিপাত যাক’ এবং ‘রজত চক্রবর্তী নিপাত যাক’ স্লোগান দিয়ে প্রদেশ নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top