News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পঞ্চায়েত দখল করলো কংগ্রেস ও সিপিআইএম জোট
Image

কৈলাসহরে পঞ্চায়েত দখল করলো কংগ্রেস ও সিপিআইএম জোট

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ এপ্রিল:
কৈলাসহর মহকুমায় কংগ্রেস এবং সিপিআইএম দুই দল মিলে আবারও একটি গ্রাম পঞ্চায়েত পুনরায় দখল করে। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এগারো আসন বিশিষ্ট ইছবপুর গ্রাম পঞ্চায়েতে ২০২৪ সালের পঞ্চায়েত ভোটে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ায় কেউ পঞ্চায়েত দখল করতে পারেনি। এগারো আসনের মধ্যে বিজেপি পাঁচটি আসনে এবং সিপিআইএম দলও পাঁচটি আসনে এবং কংগ্রেস দল একটি আসনে জয়লাভ করেছিল।

প্রাথমিকভাবে পঞ্চায়েত ভালোভাবে চললেও বিগত দেড় মাস পূর্বে হঠাৎ করে বিজেপি দলের ৫জন এবং সি.পি.আই. এম দলের একজন মিলে মোট ছয়জন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের প্রধান মনোজ পালের বিরুদ্ধে অনাস্থা এনেছিলো। পরবর্তী সময়ে বিজেপি দলের একজন এবং সিপিআইএম দলের ৫জন পঞ্চায়েত সদস্য মিলে মোট ছয়জন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের উপ প্রধান আব্দুল কালামের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলো। দীর্ঘদিন পঞ্চায়েতে প্রধান এবং উপ প্রধান না থাকার পর ঊনকোটি জেলার পঞ্চায়েত অফিসার ডেভিড হালাম সাম্প্রতিক কালে ঘোষণা দেন যে, নয় এপ্রিল পঞ্চায়েত অফিসে আস্থা ভোট অনুস্টিত হবে। জেলা পঞ্চায়েত অফিসারের ঘোষণা অনুযায়ী আজ দুপুরে ইছবপুর পঞ্চায়েত অফিসের হলঘরে ভোট অনুষ্ঠিত হয়।
প্রথমে এগারো জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে উপ প্রধান আব্দুল কালামের বিপক্ষে বিজেপি দলের ৫জন পঞ্চায়েত সদস্য ভোট দিলেও সি.পি.আই.এম দলের ৫ জন পঞ্চায়েত সদস্য উপপ্রধান আব্দুল কালামের পক্ষে ভোট দেয় এবং আব্দুল কালামের নিজের ভোট মিলে মোট ছয়টি ভোটে পুনরায় কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুল কালাম পঞ্চায়েতের উপ প্রধান
নির্বাচিত হয়েছেন।

পদে ভোটাভুটির সময় বিজেপি দলের ৫জন পঞ্চায়েত সদস্য ভোট বয়কট করে চলে যান। কিন্তু এগারো জন মোট পঞ্চায়েত সদস্যদের মধ্যে কংগ্রেস দলের একজন ও সি.পি.আই.এম দলের ৫জন সহ মোট ছয়জন পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকায় ভোটাভুটি হয় এবং উপস্থিত ছয়জনই প্রধান সন্ধ্যা রানী দেবকে ভোট দেন ও সন্ধ্যা রানী দেব ইছবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top