News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চৈত্র মাসে আগুনে পুড়লো চারটি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
Image

চৈত্র মাসে আগুনে পুড়লো চারটি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আগরতলা, ৯ এপ্রিল: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৈলাসহর বাজারের চারটি দোকান। ওই ঘটনায় কৈলাসহর গার্লস স্কুল রোডের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা দমকলকর্মীর। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কৈলাসহরের প্রাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান। সকালবেলা ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের বিপরীতে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে অবস্থিত ছিল ববি সেনের ঠান্ডা পানীয়, আইসক্রিম এবং বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, সকালবেলা আচমকাই দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

দমকলকর্মী জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন প্রথমে ববি সেনের দোকানে লাগলেও তা দ্রুত পাশের লাইব্রেরি, ঔষধের দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন। তবুও দুঃখজনকভাবে চারটি দোকান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে যায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেলেও এই ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলের আশপাশের রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, যার ফলে শহরের মধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা এখন দিশেহারা। তাঁদের অনেকেরই সব সঞ্চয় বিনিয়োগ করা ছিল এই দোকানগুলিতে। আগুনে সব কিছু পুড়ে যাওয়ার পর তাঁরা বুঝে উঠতে পারছেন না, কীভাবে আবার নতুন করে সব শুরু করবেন।

Releated Posts

সীমানা নিয়ে বিবাদ, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিকিৎসক

আগরতলা, ১৬ আগস্ট: সীমানা সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top