News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি.রোড) এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি.রোড) এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

আগরতলা, ৭ এপ্রিল : ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি.রোড) সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে ও রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় এক পথ সভার আয়োজন করে। এদিনের এই পথসভায় তাদের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটির নেতৃত্বরা এ দিনের এই পথসভা থেকে বলেন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসা হচ্ছে। এছাড়াও রাতে অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে গোটা রাজ্যে পোস্টারিং করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এদিনের পথসভা থেকে আরও বলা হয়, লক্ষ্য করা হচ্ছে গোটা রাজ্যে বিগত সরকারের আমলে অনিয়মিত কর্মচারীরা যারা চাকরি পেয়েছিলেন তাদের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নিয়মিতকরণ করা হচ্ছে না। ফলে তাদের নিয়মিত করনের জন্য বর্তমান বিজিবি সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন এ দিনের পথসভা থেকে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top