News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিল এলাকাবাসী
Image

পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিল এলাকাবাসী

কমলপুর, ৭ এপ্রিল: জলের মেশিন আছে, কিন্তু জল নেই। দীর্ঘ বছর ধরে জলের সংকট নিরসনের জন্য কমলপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান ডিভিশনে ডেপুটেশন দেন মহকুমার শ্যামরাইছড়া এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ার জনজাতিরা।

কমলপুর দুর্গা চৌমুহনী ব্লকের অধীন শ্যামরাইছড়া এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায় দীর্ঘ এক বছর ধরে জনজাতি পরিবার গুলি জলের হাহাকারে দিন অতিবাহিত করছে। জলের চাহিদা মেটানো হয় দীর্ঘ উঁচু নিচু টিলা ভূমি পথ অতিক্রম করে শ্রীরামপুর এডিসি ভিলেজ থেকে। পানীয় জলের দাবী অনুযায়ী ওই এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে মেশিন বসানো হয়। মেশিন চালানোর জন্য ব্লক থেকে অপারেট নিয়োগ করা হয়। প্রথমাবস্থায় জল পেতো। গত এক বছর ধরে পাড়ার জনজাতিরা জল পায় না বলে জানান এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ার জনজাতিরা। মেশিন বিকল হলে অপারেটর আসে না। আবার কোন কোন সময় মেশিন সারাই করা হলে অপারেটরের দেখা পাওয়া যায় না। এইভাবে গত এক বছর ধরে জল নেই উল্লেখিত এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায়।

জল প্রদানের এই দাবী গুলি নিয়ে শ্যামরাইছড়া এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ার জনজাতি মহিলা, পুরুষরা এক সাথে মিলিত হয়ে সোমবার কমলপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান ডিভিশনে এসে সিনিয়র ইঞ্জিনিয়ার রতন দাসের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করেন। এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায় জনজাতি মহিলা পুরুষরা জানান, গত এক বছর ধরে গ্রামে জল নেই। বহু দূর শ্রীরামপুর এডিসি ভিলেজে গিয়ে জল বহন করে আনতে হয়। জলের জন্য হাহাকার চলছে। অবিলম্বে এলাকায় জল সংযোগ প্রদান করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top